লগইন

Color

Indigo
Red
Green
Teal
Blue
Purple
Rose

Mode

Light
EN
স্বাস্থ্য ও চিকিৎসা

বিয়ের পর সাধারণত মেয়েরা মোটা হয়ে যায় কেন?

Shikkha Web Bot·১৭ জুলাই, ২০২৬· ৬৭,৭৭৬ বার দেখা হয়েছে· ▲ ২২ ভোট· ২টি উত্তর

২টি উত্তর

১৭ জুলাই, ২০২৬· ▲ ভোটসেরা উত্তর

Nishat Tasnim-

বিয়ের পর মেয়েদের মোটা হওয়ার কারণঃ-

বিয়ের সময়ে সুন্দর দেখাতে নিজের ওজন অনেক দ্রুত কমিয়ে ফেলেন, বিয়ের পর তাদের ওজন দ্রুত বেড়েও যায়। এটা প্রায়শই দেখা যায় যে, মেয়েরা চায় বিয়ের সময়ে তাদের দেখতে ছিপছিপে এবং কমবয়সী লাগুক।

এ কারণে তারা বিয়ের কয়েক মাস আগে থেকেই কঠোর ডায়েটে চলে যান। এতে যদিও তাঁদের কোনও দোষ নেই কারণ, পরিবারের মানুষ এমনকি তাদের বাগদত্ত পুরুষেরাই তাদেরকে বলেন ওজন কমাতে। বিয়ের পরে মেয়েরা মনে করে, সামনে তো আর কোনো বড় উপলক্ষ নেই আর তাই ওজন নিয়ন্ত্রণের দিকে তেমন লক্ষ্য থাকে না।

তারপর খাওয়াদাওয়া এবং ব্যায়ামের ব্যাপারে নিয়মকানুন অনুসরণ করা বন্ধ করে দেন, যার ফলে ওজন বেড়ে যায় দ্রুত। অনেকে আবার মনে করেন, বিয়ের পরে তাদের আকর্ষণীয় ফিগার বজায় রাখার দরকার নেই, এ কারনেও তাদের ওজন এভাবে বাড়তে দেখা যায়।

হরমোনের পরিবর্তনঃ বেশিরভাগ চিকিৎসকরাই নিশ্চিত করেছেন যে, নিয়মিত শারীরিক মিলনের কারণে কেউ মোটা হয়ে যান না। কিন্তু শারীরিক মিলনের ব্যালান্সের অভাবের কারণে অনেক সময় শরীরে কিছু হরমোনের পরিবর্তন হয়। যা ওজনে প্রভাব ফেলতে পারে। তবে শুধু শারীরিক মিলন নয়, অনেককিছুর উপর এই হরমোনের পরিবর্তন নির্ভরশীল। পিউবার্টি এজ, মেনস্ট্রুয়াল সাইকেল, মেনোপজ- এর মতো বিষয়গুলো মাথায় রাখতে হবে। সেক্স হরমোনের কমা বা বাড়ার ওপর শরীরের ওজন নির্ভর করে অনেকটাই। ফলে ওজন বাড়তে থাকলে হরমোনের লেভেল ঠিক রয়েছে কিনা, একবার পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।

©সংগ্রহীত

১৭ জুলাই, ২০২৬

বিয়ের পর যে ৮ টি কারণে নারীদের দ্রুত ওজন বেড়ে যায় এবং মোটা হতে শুরু করে:

০১. হরমোন নিঃসরণের পরিবর্তনঃ অধিকাংশ মেয়েরই বিয়ের পরে তাদের জীবনযাত্রা বদলে যায়। যার ফলে শরীরের হরমোনের নিঃসরণের দ্রুত পরিবর্তন ঘটে। ফলাফল শরীরে বাড়তি মেদ জমতে শুরু করে। ওজন বাড়তে থাকে হু হু করে। সমীক্ষা বলছে, ৮২ শতাংশের নারীর বিয়ের ৫ বছরের মধ্যে দৈহিক ওজন বৃদ্ধি ঘটে।

০২. গাফলতিঃ বেশির ভাগ নারী বিয়ের আগে টাইট-ফিট শরীর ধরে রাখতে খাদ্যাভ্যাস ও ব্যায়ামের দিকে খেয়াল রাখেন। কিন্তু দাম্পত্য জীবনে প্রবেশের পরেই সেই সমস্ত যত্নে কমতি দেখা দেয়। তার সাথে জাঙ্ক খাবার গ্রহণ, ব্যায়াম না করার প্রবণতা তো দেখা দেয়, এর সাথে শুরু হয় নতুন জীবনের সাথে নিজেকে মিলিয়ে নেওয়ার নিরন্তর চেষ্টা। যার ফলে বৃদ্ধি পায় ওজন।

০৩. ঘুমের স্বল্পতাঃ বিয়ের পরে নারীদের শুয়ার ভঙ্গি ও সময়ের অদলবদল হয়। রাতের পর রাত না ঘুমিয়ে থাকার কারণে হজমের গোন্ডগোল দেখা দেয়। তাই শরীরে জমতে থাকে অপ্রয়োজনীয় চর্বি।

০৪. মুখের রুচির পরিবর্তনঃ বিয়ের পর কখনো স্বামী আবার কখনো স্বামীর পরিবারের জীবনযাত্রার সঙ্গে তাল মিলাতে গিয়ে নারীর রুচি বদলে যায়। লাগাতার ভাবে আপস করতে গিয়ে নিজের প্রতি যত্নের ফাঁক থেকে যায়। নতুন পরিবেশের সাথে নতুন জীবনসঙ্গীর পছন্দের সাথে মিল রাখতে গিয়েও নিজের পছন্দের-অপছন্দের গুরুত্ব হারায়। যার ফলে শুরু হয় মেদবৃদ্ধি।

০৫. জাঙ্ক খাবারঃ বাড়ির তুলনায় রেস্তোরাঁ ও স্ন্যাক্সবারে খেতে বেশি পছন্দ করেন নববিবাহিত দম্পতিরা। অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণের ফলে দেহে দ্রুত চর্বি জমায়।

০৬. বয়সঃ বর্তমানে শহরের নারীদের গড়ে বিয়ের বয়স ২৮-৩০ বছর। ৩০ বছরের পরে নারী শরীরের বিপাক ক্রিয়া শ্লথ হয়ে যায়। যার ফলে দেহে অতিরিক্ত মেদ জমতে থাকে।

০৭. টিভি দেখার নেশাঃ বিবাহের আগে যে নারী পড়াশোনা কিংবা অফিসের কাজের পরে বন্ধুদের সাথে আড্ডায় মশগুল থাকতো, দাম্পত্য জীবনে প্রবেশের পর কর্মক্ষেত্রের কাজ সেরে দ্রুত বাড়ি ফিরতে সে ব্যাকুল হয়ে ওঠে। স্বামীও কর্মক্ষেত্র থেকে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করেন। বেশিরভাগ পরিবারে সন্ধ্যায় বিনোদনের মাধ্যম হিসেবে টিভি’র জোরালো ভূমিকা রাখে। টিভি’র সামনে ঘন্টার পর ঘণ্টা বসে থাকলে চর্বি না বাড়াই অস্বাভাবিক।

০৮. সন্তান গর্ভধারণঃ প্রায়ই দম্পতি বিয়ের ২ থেকে ৩ বছরের মধ্যে সন্তান নেওয়ার পরিকল্পনা করেন। সন্তান প্রসবের পরে বেশির ভাগ নারী ওজন কমানোর জন্য সচেষ্ট হন না। তাদের শরীরে গর্ভাবস্থার মেদ স্থায়ী আসন পেতে বসে।

ক্রেডিট: Desi Media Point

সম্পর্কিত প্রশ্ন

স্বাস্থ্য ও চিকিৎসা

শরীরে মেলানিনের পরিমান কমানো যায় কিভাবে?

Abrar Islam Ador আমাদের ত্বকে মেলানোসাইট নামের একপ্রকার বিশেষ কোষ রয়েছে। এ কোষগুলো মেলানিন নামের রঞ্জক পদার্থ তৈরি করে। এই মেলানিনই ঠিক করে দেয় আমাদের শরীরের গায়ের রং কেমন হবে। মেলানিনের মাত্রা বা পরিমাণ নির্ভর করে জাতিসত্তা, বংশগতি, সূর্যালোকের উপস্থিতির ওপর। দেহে মেলানিন তৈরি বেড়ে গেলে ত্বকের

Shikkha Web Bot১৭ জুলাই, ২০২৬২ উত্তর

স্বাস্থ্য ও চিকিৎসা

চ্যালা বা সেন্টিপিড এর কামড়ে কি মানুষ মারা যায়?

https://www.sciencebee.com.bd/qna/3678/%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B0?show=3679&fbclid=IwAR1TLWWlF4x4uZ4HIxdCaiGV7Ev6Almeo9y28fCFZjaxzYZdS7k_wm-LZDE#a3679

Shikkha Web Bot১৭ জুলাই, ২০২৬২ উত্তর

স্বাস্থ্য ও চিকিৎসা

ট্রান্সজেন্ডার ও হিজড়া এর মধ্যে পার্থক্য কি?

হিজড়া, ট্রান্সজেন্ডার, তৃতীয় লিঙ্গ, ইন্টারসেক্স, রূপান্তরকামী এমন কত কত শব্দ। বেশিরভাগ মানুষই এ বিষয়গুলো গুলিয়ে ফেলেন অথচ এগুলো জানাটা খুবই প্রয়োজনীয় এবং সামান্য দুই-একটা নিবন্ধ পড়েই সব জানা সম্ভব বলে আমি মনেকরি। লিঙ্গ ব্যপারটা নিয়ে আজ একটু লেখার চেষ্টা করলাম। রেফারেন্স যোগ করলাম সাথে। বাংলা

Shikkha Web Bot১৭ জুলাই, ২০২৬২ উত্তর